Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

Sign In

মাকতাবাতুল ফিকহ

মাকতাবাতুল ফিকহ Logo মাকতাবাতুল ফিকহ Logo

মাকতাবাতুল ফিকহ Navigation

  • Home
  • All Questions

Mobile menu

Close
  • Home
  • All Questions
  • Login
  • Signup
  • Recent Questions
  • Answers
  • Most Visited
  • Random
  • Followed Questions
  1. Asked: October 29, 2025In: লেনদেন ও অর্থনীতি

    প্রশ্ন নং ০৩ ‣ ইমারজেন্সি ব্যালেন্সের অতিরিক্ত দুই টাকা কি সুদ হবে?

    Taqiuddin Ahmed Bin Saad
    Taqiuddin Ahmed Bin Saad
    Added an answer on October 30, 2025 at 6:37 am

    মোবাইলে টাকা ধার নিলে যে দুই টাকা বেশি কাটে সেটা সুদ হিসাবে গণ্য হবে। হাদিসে এসেছে, عن أبي بكرة رضي الله عنه قال: «نهى رسول الله صلى الله عليه وسلم عن الفضة بالفضة، والذهب بالذهب، إلا سَوَاءً بسوَاءٍ، وأمرنا أن نشتري الفضة بالذهب، كيف شئنا. ونشتري الذهب بالفضة كيف شئنا، قال: فسأله رجل فقال: يدا بيد؟Read more

    মোবাইলে টাকা ধার নিলে যে দুই টাকা বেশি কাটে সেটা সুদ হিসাবে গণ্য হবে।
    হাদিসে এসেছে,
    عن أبي بكرة رضي الله عنه قال: «نهى رسول الله صلى الله عليه وسلم عن الفضة بالفضة، والذهب بالذهب، إلا سَوَاءً بسوَاءٍ، وأمرنا أن نشتري الفضة بالذهب، كيف شئنا. ونشتري الذهب بالفضة كيف شئنا، قال: فسأله رجل فقال: يدا بيد؟ فقال: هكذا سمعت». – [متفق عليه]
    আবূ বাকরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম রৌপ্যের বিনিময়ে রৌপ্য ও স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান ব্যতিরেকে ক্রয় করতে নিষেধ করেছেন। আমরা যেভাবে চাই সেভাবে তিনি স্বর্ণের বিনিময়ে রৌপ্য এবং রৌপ্যের বিনিময়ে স্বর্ণ ক্রয় করার অনুমতি দিয়েছেন। বর্ণনাকারী বলেন, অতপরঃ এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, “হাতে হাতে (নগদ নগদ)?” তিনি বললেন, “এরূপই আমি শুনেছি।” (বুখারী ও মুসলিম)।
    অপর হাদিসে এসেছে,
    যে কোনো ঋণ যা কোনো লাভ এনে দেয়, তা সুদ।
    সুদ হিসেবে গণ্য হওয়ার কারণ: ইমার্জেন্সি ব্যালেন্সের ক্ষেত্রে, আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণের মতো গ্রহণ করেন। পরবর্তীকালে যখন আপনি টাকা রিচার্জ করেন, তখন অপারেটর সেই ঋণের উপর অতিরিক্ত কিছু টাকা কেটে নেয়। যেমন, ১৮ টাকা লোন নিলে ২০ টাকা কেটে নেওয়া হতে পারে। এই অতিরিক্ত অর্থ গ্রহণ করা ইসলামি শরিয়তের দৃষ্টিতে সুদ হিসেবে গণ্য হয়।
    টাকা ঋণ দিয়ে ঋণের উপর অতিরিক্ত নেওয়াটা সূদ। এটা মোবাইল কোম্পানীই হোক আর অন্য যে কেউ হোক। ব্যক্তি বা প্রতিষ্ঠান সকলের জন্যই ঋণ দিয়ে অতিরিক্ত নেওয়া সূদ হিসেবে গণ্য হবে।
    দেশের প্রচলিত সকল ব্যাংক” বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নিয়ে চালাচ্ছে। সাধারণ ব্যাংকিং ও ইসলামী ব্যাংকিং এর মধ্যে যে তফাৎ আছে তা মূলত কাগজ-পত্রের মধ্যেই। বাস্তব ক্ষেত্রে ব্যাবধান খুব কম। প্রথম দিকে ইসলামী ব্যাংক ঘোষণা মাফিক শরীয়াহ মোতাবেক চালানোর চেষ্টা করেছে। কিন্তু যারা গ্রাহক তারাও কোনো কোনো ক্ষেত্রে সুযোগ নিয়ে ইসলামী ব্যাংককে বেকাদায় ফেলার চেষ্টা করেছে। যেমন: বাইয়ে মুযাযযাল পদ্ধতিতে বিনিয়োগ নিয়ে নির্দিষ্ট সময়ে পরিশোধ না করে নির্দিষ্ট মেয়াদের চেয়েও ২/৩ গুন সময় দেরি করছে। অথচ ব্যাংক টাকার পরিমাণ বাড়াতে পারছেনা, পরবর্তীতে পেনাল্টি চার্জ করার সুযোগ হয়েছে এবং ব্যাংকের সকল ব্রাঞ্জ ম্যানেজারসহ ইসলামী শরীইয়াহ সম্পর্কে অভিজ্ঞ না হওয়ায় কাগজে লিখিত শর্তগুলো কাগজেই থেকে যায় বাস্তবায়িত হয় না। এজন্য সাধারণভাবে সুদভিত্তিক অর্থনীতির অধীনে সূদমুক্ত ব্যাংকিং চালানো বলতে গেলে সম্ভব নয়। তাই ইসলামী ব্যাংকগুলোকে সম্পূর্ণ সুদমুক্ত – এটা বলার অবকাশ নেই। তাই ব্যাংকের সাথে যথাসম্ভব লেনদেন এড়িয়ে চলতে হবে। তবে ব্যাংক এ বেতন উঠানো বা টাকা পাঠানো ইত্যাদি প্রয়োজন সাপেক্ষে করতে পারেন। আর ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলা ছাড়া ও টাকা জমা রাখা ছাড়া উপায় না থাকে তাহলে কারেন্ট অ্যাক্যান্ট খুলতে পারেন। যেখানে আপনার টাকা তারা জমা রাখবে আমানত হিসাবে এবং আপনাকে কোন মুনাফা দিবেনা।
    আপনার টাকা আপনি যে কোন সময় উঠাতে পারবেন।
    মহান আল্লাহ বলেন,
    لّٰهِ ۚ فَمَنِ اضۡطُرَّ غَیۡرَ بَاغٍ وَّ لَا عَادٍ فَلَاۤ اِثۡمَ عَلَیۡهِ ؕ اِنَّ اللّٰهَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ .
    কিন্তু যে নিরূপায় অথচ নাফরমান এবং সীমালংঘনকারী নয় তার কোন পাপ হবে না। নিশ্চয়ই আল্লাহ্‌ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। ( সূরা বাকারা ২: ১৭৩)
    মহান আল্লাহ আরোও বলেন,
    তবে কেউ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় বাধ্য হলে তখন আল্লাহ নিশ্চয় ক্ষমাশীল, পরম দয়ালু।”
    [সূরা আল-মায়েদাহ: ৩]

    See less
  2. Asked: October 29, 2025In: ️তাহারাত (পবিত্রতা)

    প্রশ্ন নং ০৪ ‣ অজুর পরে কাপড় পাক করার জন্য পানির ছিটা কীভাবে দিতে হয়?

    Taqiuddin Ahmed Bin Saad
    Taqiuddin Ahmed Bin Saad
    Added an answer on October 30, 2025 at 6:35 am

    পেশাব করার পর অজুর শেষে সামনের দিকের কাপড়ে অল্প পানির ছিটা দিয়ে দেওয়া মুস্তাহাব । কাপড় পাক করার জন্য নয়। ওযুর পর লজ্জাস্থানে পানি ছিটানোর নিয়ম হলো, ওযুর শেষে হাতে পানি নিয়ে পেশাবের জায়গায় কাপড়ের উপর হালকাভাবে এই পানি ছিটিয়ে দেওয়া। হাদীস থেকে দলীল: عَنْ سُفْيَانَ بْنِ الْحَكَمِ الثَّقَفِيِّ، أَRead more

    পেশাব করার পর অজুর শেষে সামনের দিকের কাপড়ে অল্প পানির ছিটা দিয়ে দেওয়া মুস্তাহাব । কাপড় পাক করার জন্য নয়। ওযুর পর লজ্জাস্থানে পানি ছিটানোর নিয়ম হলো, ওযুর শেষে হাতে পানি নিয়ে পেশাবের জায়গায় কাপড়ের উপর হালকাভাবে এই পানি ছিটিয়ে দেওয়া।
    হাদীস থেকে দলীল:
    عَنْ سُفْيَانَ بْنِ الْحَكَمِ الثَّقَفِيِّ، أَوِ الْحَكَمِ بْنِ سُفْيَانَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا بَالَ يَتَوَضَّأُ وَيَنْتَضِحُ ‏.‏
    সুফিয়ান ইবনুল হাকাম আছ্-ছাকাফী অথবা হাকাম ইবনু সুফিয়ান আছ্-ছাকাফী হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখনই পেশাব করতেন, তখন উযূ (ওজু/অজু/অযু) করতেন এবং উযূর পানি ছিটাতেন।
    (সুনান আবূ দাউদ ইসলামিক ফাউন্ডেশন ১৬৬ হাদীসটি সহীহ)
    অপর হাদিসে এসেছে,
    عَنِ الْحَكَمِ، أَوِ ابْنِ الْحَكَمِ عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَالَ ثُمَّ تَوَضَّأَ وَنَضَحَ فَرْجَهُ ‏.‏
    হাকাম বা ইবনু হাকাম তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেশাবান্তে উযূ (ওজু/অজু/অযু) করেন এবং তাঁর লজ্জাস্থানে পানি ছিটান।
    (সুনান আবূ দাউদ ইসলামিক ফাউন্ডেশন ১৬৮, হাদীসটি সহীহ)

    See less
  3. Asked: October 29, 2025In: হালাল ও হারাম

    প্রশ্ন নং ০৫ ‣ বেপর্দা মহিলা ও ভাস্কর্য সম্বলিত বিনোদনকেন্দ্রে যাওয়ার বিধান কী?

    Taqiuddin Ahmed Bin Saad
    Taqiuddin Ahmed Bin Saad
    Added an answer on October 30, 2025 at 6:35 am

    এ ধরণের বিনোদনের জায়গায় বেড়াতে যাওয়া বৈধ নয়। যেখানে বেপর্দা নারীর আনা-গোনা হয় ও ভাস্কর্য নামের মূর্তি থাকে এমন জায়গাতো শয়তানের বিনোদনকেন্দ্র। এমন জায়গা থেকে মুমিনদের দূরে থাকা প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, قُل لِّلۡمُؤۡمِنِينَ يَغُضُّواْ مِنۡ أَبۡصَٰرِهِمۡ وَيَحۡفَظُواْ فُرُوجَهُمۡۚ ذَٰلِكَ أَRead more

    এ ধরণের বিনোদনের জায়গায় বেড়াতে যাওয়া বৈধ নয়। যেখানে বেপর্দা নারীর আনা-গোনা হয় ও ভাস্কর্য নামের মূর্তি থাকে এমন জায়গাতো শয়তানের বিনোদনকেন্দ্র। এমন জায়গা থেকে মুমিনদের দূরে থাকা প্রয়োজন।
    আল্লাহ তাআলা বলেন,
    قُل لِّلۡمُؤۡمِنِينَ يَغُضُّواْ مِنۡ أَبۡصَٰرِهِمۡ وَيَحۡفَظُواْ فُرُوجَهُمۡۚ ذَٰلِكَ أَزۡكَىٰ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا يَصۡنَعُونَ . وَقُل لِّلۡمُؤۡمِنَٰتِ يَغۡضُضۡنَ مِنۡ أَبۡصَٰرِهِنَّ وَيَحۡفَظۡنَ فُرُوجَهُنَّ.
    “মুমিন পুরুষদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গকে হেফাযতে রাখে; এটিই তাদের জন্য উত্তম। ওরা যা করে, আল্লাহ সে বিষয়ে অবহিত। আর মুমিন নারীদেরকে বল, তারাও যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে ও লজ্জাস্থান সংরক্ষন করে—।”
    وَقَرۡنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ ٱلۡجَٰهِلِيَّةِ ٱلۡأُولَىٰۖ .
    “(হে নারী জাতি!) তোমরা স্বগৃহে অবস্থান কর এবং প্রাক-ইসলামী (জাহেলিয়াতী) যুগের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়িও না।”
    জাবের ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত-
    إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ زَمَنَ الْفَتْحِ وَهُوَ بِالْبَطْحَاءِ أَنْ يَأْتِيَ الْكَعْبَةَ، فَيَمْحُوَ كُلَّ صُورَةٍ فِيهَا، فَلَمْ يَدْخُلْهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى مُحِيَتْ كُل صُورَةٍ فِيهَا.
    মক্কাবিজয়ের সময় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনুল খাত্তাব রা.-কে আদেশ দিলেন, তিনি যেন কাবা ঘরের সব প্রতিকৃতি মিটিয়ে দেন। সকল ছবি মোছার আগ পর্যন্ত তিনি কাবায় প্রবেশ করেননি। (সুনানে আবু দাউদ, হাদীস ৪১৫৬; সহীহ ইবনে হিববান, হাদীস ৫৮৫৭)।

    See less
  4. Asked: October 29, 2025In: পারিবারিক জীবন

    প্রশ্ন নং ০৬ ‣ দীর্ঘদিন স্ত্রী থেকে দূরে থাকলে কি তালাক হয়ে যাবে?

    Taqiuddin Ahmed Bin Saad
    Taqiuddin Ahmed Bin Saad
    Added an answer on October 30, 2025 at 6:33 am

    প্রথমতঃ স্ত্রীর কাছ থেকে স্বামী ৯০ দিন বিচ্ছিন্ন থাকলে স্ত্রী তালাক হয়ে যায় এর কোনো দলীল নেই। উমার (রাদিঃ) রাতের বেলায় এক মহিলার কবিতা আবৃতি শুনে নিজের মেয়ে রাসূল (সাঃ) এর স্ত্রী হাফসা (রাদিঃ) কে জিজ্ঞেস করেছিলেন। একজন বিবাহিতা নারী স্বামী ছাড়া কতদিন ধৈর্যধারণ করে থাকতে পারে? তিনি বলেছিলেন, চারRead more

    প্রথমতঃ স্ত্রীর কাছ থেকে স্বামী ৯০ দিন বিচ্ছিন্ন থাকলে স্ত্রী তালাক হয়ে যায় এর কোনো দলীল নেই। উমার (রাদিঃ) রাতের বেলায় এক মহিলার কবিতা আবৃতি শুনে নিজের মেয়ে রাসূল (সাঃ) এর স্ত্রী হাফসা (রাদিঃ) কে জিজ্ঞেস করেছিলেন। একজন বিবাহিতা নারী স্বামী ছাড়া কতদিন ধৈর্যধারণ করে থাকতে পারে? তিনি বলেছিলেন, চার মাস। তখন উমর (রাদিঃ) সকল কর্তৃত্বশীল ব্যক্তিদের কাছে নির্দেশনা পাঠালেন যার অধীনে লোকেরা নিয়োজিত আছে তাদেরকে ৪ মাস হওয়ার পূর্বেই যেন ছুটি দেওয়া হয়। এ জন্য কোনো স্বামীরই যে কোনো কারণেই হোক স্ত্রী থেকে বিচ্ছিন্ন থাকা যাবে না। যারা রুজি রোজগারের জন্য অন্য দেশে যায় স্ত্রীকে সাথে নিতে পারে না তাদের এই কাজ শরীয়া সম্মত নয়। যদি তার এই কর্মের কারণে স্ত্রী পাপ কাজে লিপ্ত হয় তাহলে স্ত্রী যেমন কবীরা গুনাহ করল তেমন স্বামী কাবিরাহ গুনাহ করল অর্থ্যাৎ দুজনই সমান অপরাধী। তালাকের বিষয়টি ফকীহদের মধ্যে অনেক মতভেদ রয়েছে, যদি স্বামীর অবস্থান জানা থাকে। তাহলে স্বয়ংক্রিয় ভাবে তালাক হবেনা। বরং স্ত্রী স্বামীর কাছে তালাক দাবী করতে পারবে। স্বামী না দিলে খোলা তালাকের মাধ্যমে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ আছে। যদি স্বামী নিরুদ্দেশ (তার খোজ না থাকে) হয় তাহলে এক্ষেত্রে কয়েকটি মত আছে। কেউ বলেছেন: স্ত্রী চার বছর অপেক্ষার পর অন্যত্র বিয়ে করতে পারবে। কেউ বলেছেন বারো বছর পর।
    “أن عمر بن الخطاب قضى في امرأة المفقود أن تتربص أربع سنين، ثم تعتد أربعة أشهر وعشرا، ثم تحل للأزواج.”
    (البيهقي، السنن الكبرى 7/445)
    অনুবাদ: উমর ইবনুল খাত্তাব রা. নিখোঁজ স্বামীর স্ত্রীর ব্যাপারে রায় দেন যে, সে চার বছর অপেক্ষা করবে, তারপর চার মাস দশ দিন ইদ্দত পালন করবে, এরপর সে চাইলে অন্য পুরুষকে বিয়ে করতে পারবে।

    See less
  5. Asked: October 29, 2025In: জিহাদ

    প্রশ্ন নং ০৭ ‣ ইদাদ ও আইয়ামে বীজের সিয়ামের মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ?

    Taqiuddin Ahmed Bin Saad
    Taqiuddin Ahmed Bin Saad
    Added an answer on October 30, 2025 at 6:32 am

    ইদাদের প্রোগ্রাম করার ব্যাপারে আইয়্যামে বীজের সিয়াম পালনকারী ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি কোনো ভূমিকা থাকে। অথবা যারা সিদ্ধান্ত নেন তারা যাদেরকে ইদাদে অংশগ্রহণ করাতে চান, তাদের বীজের সিয়াম পালনের সুবিধার্থে ঐদিনগুলো বাদ দিয়ে প্রোগ্রাম করলে ভাল হয়। আর যদি প্রোগ্রাম দীর্ঘদিনের হয় তাহলে,Read more

    ইদাদের প্রোগ্রাম করার ব্যাপারে আইয়্যামে বীজের সিয়াম পালনকারী ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি কোনো ভূমিকা থাকে। অথবা যারা সিদ্ধান্ত নেন তারা যাদেরকে ইদাদে অংশগ্রহণ করাতে চান, তাদের বীজের সিয়াম পালনের সুবিধার্থে ঐদিনগুলো বাদ দিয়ে প্রোগ্রাম করলে ভাল হয়। আর যদি প্রোগ্রাম দীর্ঘদিনের হয় তাহলে, বীজের রোজা ছেড়ে দেওয়াটাই ভালো। কারণ বীজ নফল ইবাদত আর ইদাদ ফরজ ইবাদত।
    وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ ۚ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ
    আর প্রস্তুত কর তাদের সাথে যুদ্ধের জন্য যাই কিছু সংগ্রহ করতে পার নিজের শক্তি সামর্থ্যের মধ্যে থেকে এবং পালিত ঘোড়া থেকে, যেন প্রভাব পড়ে আল্লাহর শুত্রুদের উপর এবং তোমাদের শত্রুদের উপর আর তাদেরকে ছাড়া অন্যান্যদের উপর ও যাদেরকে তোমরা জান না; আল্লাহ তাদেরকে চেনেন। বস্তুতঃ যা কিছু তোমরা ব্যয় করবে আল্লাহর রাহে, তা তোমরা পরিপূর্ণভাবে ফিরে পাবে এবং তোমাদের কোন হক অপূর্ণ থাকবে না। (সূরা আনফাল ৮: ৬০)

    See less
1 … 8 9 10 11 12 13

Sidebar

Top Question Categories

ইবাদাত
17Questions
, 0Followers
হালাল ও হারাম
11Questions
, 0Followers
পারিবারিক জীবন
9Questions
, 0Followers
লেনদেন ও অর্থনীতি
7Questions
, 0Followers
জিহাদ
4Questions
, 0Followers

Stats

  • Questions 81
  • Answers 79

ভেরিফাইড শাইখগণ

আব্দুল ওয়াদুদ

আব্দুল ওয়াদুদ

Follow
Ask
আব্দুর রহমান

আব্দুর রহমান

Follow
Ask

Explore

  • Login
  • Signup

Footer

মাকতাবাতুল ফিকহ

মাকতাবাতুল ফিকহ

ইসলামিক সমাধান
Home
Categories
All Questions
Terms of service
About us
Contact us

© ২০২৫ মাকতাবাতুল ফিকহ
All Rights Reserved