1. মোবাইলে টাকা ধার নিলে যে দুই টাকা বেশি কাটে সেটা সুদ হিসাবে গণ্য হবে। হাদিসে এসেছে, عن أبي بكرة رضي الله عنه قال: «نهى رسول الله صلى الله عليه وسلم عن الفضة بالفضة، والذهب بالذهب، إلا سَوَاءً بسوَاءٍ، وأمرنا أن نشتري الفضة بالذهب، كيف شئنا. ونشتري الذهب بالفضة كيف شئنا، قال: فسأله رجل فقال: يدا بيد؟Read more

    মোবাইলে টাকা ধার নিলে যে দুই টাকা বেশি কাটে সেটা সুদ হিসাবে গণ্য হবে।
    হাদিসে এসেছে,
    عن أبي بكرة رضي الله عنه قال: «نهى رسول الله صلى الله عليه وسلم عن الفضة بالفضة، والذهب بالذهب، إلا سَوَاءً بسوَاءٍ، وأمرنا أن نشتري الفضة بالذهب، كيف شئنا. ونشتري الذهب بالفضة كيف شئنا، قال: فسأله رجل فقال: يدا بيد؟ فقال: هكذا سمعت». – [متفق عليه]
    আবূ বাকরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম রৌপ্যের বিনিময়ে রৌপ্য ও স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান সমান ব্যতিরেকে ক্রয় করতে নিষেধ করেছেন। আমরা যেভাবে চাই সেভাবে তিনি স্বর্ণের বিনিময়ে রৌপ্য এবং রৌপ্যের বিনিময়ে স্বর্ণ ক্রয় করার অনুমতি দিয়েছেন। বর্ণনাকারী বলেন, অতপরঃ এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন, “হাতে হাতে (নগদ নগদ)?” তিনি বললেন, “এরূপই আমি শুনেছি।” (বুখারী ও মুসলিম)।
    অপর হাদিসে এসেছে,
    যে কোনো ঋণ যা কোনো লাভ এনে দেয়, তা সুদ।
    সুদ হিসেবে গণ্য হওয়ার কারণ: ইমার্জেন্সি ব্যালেন্সের ক্ষেত্রে, আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ঋণের মতো গ্রহণ করেন। পরবর্তীকালে যখন আপনি টাকা রিচার্জ করেন, তখন অপারেটর সেই ঋণের উপর অতিরিক্ত কিছু টাকা কেটে নেয়। যেমন, ১৮ টাকা লোন নিলে ২০ টাকা কেটে নেওয়া হতে পারে। এই অতিরিক্ত অর্থ গ্রহণ করা ইসলামি শরিয়তের দৃষ্টিতে সুদ হিসেবে গণ্য হয়।
    টাকা ঋণ দিয়ে ঋণের উপর অতিরিক্ত নেওয়াটা সূদ। এটা মোবাইল কোম্পানীই হোক আর অন্য যে কেউ হোক। ব্যক্তি বা প্রতিষ্ঠান সকলের জন্যই ঋণ দিয়ে অতিরিক্ত নেওয়া সূদ হিসেবে গণ্য হবে।
    দেশের প্রচলিত সকল ব্যাংক” বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নিয়ে চালাচ্ছে। সাধারণ ব্যাংকিং ও ইসলামী ব্যাংকিং এর মধ্যে যে তফাৎ আছে তা মূলত কাগজ-পত্রের মধ্যেই। বাস্তব ক্ষেত্রে ব্যাবধান খুব কম। প্রথম দিকে ইসলামী ব্যাংক ঘোষণা মাফিক শরীয়াহ মোতাবেক চালানোর চেষ্টা করেছে। কিন্তু যারা গ্রাহক তারাও কোনো কোনো ক্ষেত্রে সুযোগ নিয়ে ইসলামী ব্যাংককে বেকাদায় ফেলার চেষ্টা করেছে। যেমন: বাইয়ে মুযাযযাল পদ্ধতিতে বিনিয়োগ নিয়ে নির্দিষ্ট সময়ে পরিশোধ না করে নির্দিষ্ট মেয়াদের চেয়েও ২/৩ গুন সময় দেরি করছে। অথচ ব্যাংক টাকার পরিমাণ বাড়াতে পারছেনা, পরবর্তীতে পেনাল্টি চার্জ করার সুযোগ হয়েছে এবং ব্যাংকের সকল ব্রাঞ্জ ম্যানেজারসহ ইসলামী শরীইয়াহ সম্পর্কে অভিজ্ঞ না হওয়ায় কাগজে লিখিত শর্তগুলো কাগজেই থেকে যায় বাস্তবায়িত হয় না। এজন্য সাধারণভাবে সুদভিত্তিক অর্থনীতির অধীনে সূদমুক্ত ব্যাংকিং চালানো বলতে গেলে সম্ভব নয়। তাই ইসলামী ব্যাংকগুলোকে সম্পূর্ণ সুদমুক্ত – এটা বলার অবকাশ নেই। তাই ব্যাংকের সাথে যথাসম্ভব লেনদেন এড়িয়ে চলতে হবে। তবে ব্যাংক এ বেতন উঠানো বা টাকা পাঠানো ইত্যাদি প্রয়োজন সাপেক্ষে করতে পারেন। আর ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলা ছাড়া ও টাকা জমা রাখা ছাড়া উপায় না থাকে তাহলে কারেন্ট অ্যাক্যান্ট খুলতে পারেন। যেখানে আপনার টাকা তারা জমা রাখবে আমানত হিসাবে এবং আপনাকে কোন মুনাফা দিবেনা।
    আপনার টাকা আপনি যে কোন সময় উঠাতে পারবেন।
    মহান আল্লাহ বলেন,
    لّٰهِ ۚ فَمَنِ اضۡطُرَّ غَیۡرَ بَاغٍ وَّ لَا عَادٍ فَلَاۤ اِثۡمَ عَلَیۡهِ ؕ اِنَّ اللّٰهَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ .
    কিন্তু যে নিরূপায় অথচ নাফরমান এবং সীমালংঘনকারী নয় তার কোন পাপ হবে না। নিশ্চয়ই আল্লাহ্‌ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। ( সূরা বাকারা ২: ১৭৩)
    মহান আল্লাহ আরোও বলেন,
    তবে কেউ পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় বাধ্য হলে তখন আল্লাহ নিশ্চয় ক্ষমাশীল, পরম দয়ালু।”
    [সূরা আল-মায়েদাহ: ৩]

    See less
  2. পেশাব করার পর অজুর শেষে সামনের দিকের কাপড়ে অল্প পানির ছিটা দিয়ে দেওয়া মুস্তাহাব । কাপড় পাক করার জন্য নয়। ওযুর পর লজ্জাস্থানে পানি ছিটানোর নিয়ম হলো, ওযুর শেষে হাতে পানি নিয়ে পেশাবের জায়গায় কাপড়ের উপর হালকাভাবে এই পানি ছিটিয়ে দেওয়া। হাদীস থেকে দলীল: عَنْ سُفْيَانَ بْنِ الْحَكَمِ الثَّقَفِيِّ، أَRead more

    পেশাব করার পর অজুর শেষে সামনের দিকের কাপড়ে অল্প পানির ছিটা দিয়ে দেওয়া মুস্তাহাব । কাপড় পাক করার জন্য নয়। ওযুর পর লজ্জাস্থানে পানি ছিটানোর নিয়ম হলো, ওযুর শেষে হাতে পানি নিয়ে পেশাবের জায়গায় কাপড়ের উপর হালকাভাবে এই পানি ছিটিয়ে দেওয়া।
    হাদীস থেকে দলীল:
    عَنْ سُفْيَانَ بْنِ الْحَكَمِ الثَّقَفِيِّ، أَوِ الْحَكَمِ بْنِ سُفْيَانَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا بَالَ يَتَوَضَّأُ وَيَنْتَضِحُ ‏.‏
    সুফিয়ান ইবনুল হাকাম আছ্-ছাকাফী অথবা হাকাম ইবনু সুফিয়ান আছ্-ছাকাফী হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখনই পেশাব করতেন, তখন উযূ (ওজু/অজু/অযু) করতেন এবং উযূর পানি ছিটাতেন।
    (সুনান আবূ দাউদ ইসলামিক ফাউন্ডেশন ১৬৬ হাদীসটি সহীহ)
    অপর হাদিসে এসেছে,
    عَنِ الْحَكَمِ، أَوِ ابْنِ الْحَكَمِ عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَالَ ثُمَّ تَوَضَّأَ وَنَضَحَ فَرْجَهُ ‏.‏
    হাকাম বা ইবনু হাকাম তাঁর পিতা হতে বর্ণনা করেছেন। যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেশাবান্তে উযূ (ওজু/অজু/অযু) করেন এবং তাঁর লজ্জাস্থানে পানি ছিটান।
    (সুনান আবূ দাউদ ইসলামিক ফাউন্ডেশন ১৬৮, হাদীসটি সহীহ)

    See less
  3. এ ধরণের বিনোদনের জায়গায় বেড়াতে যাওয়া বৈধ নয়। যেখানে বেপর্দা নারীর আনা-গোনা হয় ও ভাস্কর্য নামের মূর্তি থাকে এমন জায়গাতো শয়তানের বিনোদনকেন্দ্র। এমন জায়গা থেকে মুমিনদের দূরে থাকা প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, قُل لِّلۡمُؤۡمِنِينَ يَغُضُّواْ مِنۡ أَبۡصَٰرِهِمۡ وَيَحۡفَظُواْ فُرُوجَهُمۡۚ ذَٰلِكَ أَRead more

    এ ধরণের বিনোদনের জায়গায় বেড়াতে যাওয়া বৈধ নয়। যেখানে বেপর্দা নারীর আনা-গোনা হয় ও ভাস্কর্য নামের মূর্তি থাকে এমন জায়গাতো শয়তানের বিনোদনকেন্দ্র। এমন জায়গা থেকে মুমিনদের দূরে থাকা প্রয়োজন।
    আল্লাহ তাআলা বলেন,
    قُل لِّلۡمُؤۡمِنِينَ يَغُضُّواْ مِنۡ أَبۡصَٰرِهِمۡ وَيَحۡفَظُواْ فُرُوجَهُمۡۚ ذَٰلِكَ أَزۡكَىٰ لَهُمۡۚ إِنَّ ٱللَّهَ خَبِيرُۢ بِمَا يَصۡنَعُونَ . وَقُل لِّلۡمُؤۡمِنَٰتِ يَغۡضُضۡنَ مِنۡ أَبۡصَٰرِهِنَّ وَيَحۡفَظۡنَ فُرُوجَهُنَّ.
    “মুমিন পুরুষদেরকে বল, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গকে হেফাযতে রাখে; এটিই তাদের জন্য উত্তম। ওরা যা করে, আল্লাহ সে বিষয়ে অবহিত। আর মুমিন নারীদেরকে বল, তারাও যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে ও লজ্জাস্থান সংরক্ষন করে—।”
    وَقَرۡنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ ٱلۡجَٰهِلِيَّةِ ٱلۡأُولَىٰۖ .
    “(হে নারী জাতি!) তোমরা স্বগৃহে অবস্থান কর এবং প্রাক-ইসলামী (জাহেলিয়াতী) যুগের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়িও না।”
    জাবের ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত-
    إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ زَمَنَ الْفَتْحِ وَهُوَ بِالْبَطْحَاءِ أَنْ يَأْتِيَ الْكَعْبَةَ، فَيَمْحُوَ كُلَّ صُورَةٍ فِيهَا، فَلَمْ يَدْخُلْهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى مُحِيَتْ كُل صُورَةٍ فِيهَا.
    মক্কাবিজয়ের সময় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনুল খাত্তাব রা.-কে আদেশ দিলেন, তিনি যেন কাবা ঘরের সব প্রতিকৃতি মিটিয়ে দেন। সকল ছবি মোছার আগ পর্যন্ত তিনি কাবায় প্রবেশ করেননি। (সুনানে আবু দাউদ, হাদীস ৪১৫৬; সহীহ ইবনে হিববান, হাদীস ৫৮৫৭)।

    See less
  4. প্রথমতঃ স্ত্রীর কাছ থেকে স্বামী ৯০ দিন বিচ্ছিন্ন থাকলে স্ত্রী তালাক হয়ে যায় এর কোনো দলীল নেই। উমার (রাদিঃ) রাতের বেলায় এক মহিলার কবিতা আবৃতি শুনে নিজের মেয়ে রাসূল (সাঃ) এর স্ত্রী হাফসা (রাদিঃ) কে জিজ্ঞেস করেছিলেন। একজন বিবাহিতা নারী স্বামী ছাড়া কতদিন ধৈর্যধারণ করে থাকতে পারে? তিনি বলেছিলেন, চারRead more

    প্রথমতঃ স্ত্রীর কাছ থেকে স্বামী ৯০ দিন বিচ্ছিন্ন থাকলে স্ত্রী তালাক হয়ে যায় এর কোনো দলীল নেই। উমার (রাদিঃ) রাতের বেলায় এক মহিলার কবিতা আবৃতি শুনে নিজের মেয়ে রাসূল (সাঃ) এর স্ত্রী হাফসা (রাদিঃ) কে জিজ্ঞেস করেছিলেন। একজন বিবাহিতা নারী স্বামী ছাড়া কতদিন ধৈর্যধারণ করে থাকতে পারে? তিনি বলেছিলেন, চার মাস। তখন উমর (রাদিঃ) সকল কর্তৃত্বশীল ব্যক্তিদের কাছে নির্দেশনা পাঠালেন যার অধীনে লোকেরা নিয়োজিত আছে তাদেরকে ৪ মাস হওয়ার পূর্বেই যেন ছুটি দেওয়া হয়। এ জন্য কোনো স্বামীরই যে কোনো কারণেই হোক স্ত্রী থেকে বিচ্ছিন্ন থাকা যাবে না। যারা রুজি রোজগারের জন্য অন্য দেশে যায় স্ত্রীকে সাথে নিতে পারে না তাদের এই কাজ শরীয়া সম্মত নয়। যদি তার এই কর্মের কারণে স্ত্রী পাপ কাজে লিপ্ত হয় তাহলে স্ত্রী যেমন কবীরা গুনাহ করল তেমন স্বামী কাবিরাহ গুনাহ করল অর্থ্যাৎ দুজনই সমান অপরাধী। তালাকের বিষয়টি ফকীহদের মধ্যে অনেক মতভেদ রয়েছে, যদি স্বামীর অবস্থান জানা থাকে। তাহলে স্বয়ংক্রিয় ভাবে তালাক হবেনা। বরং স্ত্রী স্বামীর কাছে তালাক দাবী করতে পারবে। স্বামী না দিলে খোলা তালাকের মাধ্যমে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ আছে। যদি স্বামী নিরুদ্দেশ (তার খোজ না থাকে) হয় তাহলে এক্ষেত্রে কয়েকটি মত আছে। কেউ বলেছেন: স্ত্রী চার বছর অপেক্ষার পর অন্যত্র বিয়ে করতে পারবে। কেউ বলেছেন বারো বছর পর।
    “أن عمر بن الخطاب قضى في امرأة المفقود أن تتربص أربع سنين، ثم تعتد أربعة أشهر وعشرا، ثم تحل للأزواج.”
    (البيهقي، السنن الكبرى 7/445)
    অনুবাদ: উমর ইবনুল খাত্তাব রা. নিখোঁজ স্বামীর স্ত্রীর ব্যাপারে রায় দেন যে, সে চার বছর অপেক্ষা করবে, তারপর চার মাস দশ দিন ইদ্দত পালন করবে, এরপর সে চাইলে অন্য পুরুষকে বিয়ে করতে পারবে।

    See less
  5. ইদাদের প্রোগ্রাম করার ব্যাপারে আইয়্যামে বীজের সিয়াম পালনকারী ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি কোনো ভূমিকা থাকে। অথবা যারা সিদ্ধান্ত নেন তারা যাদেরকে ইদাদে অংশগ্রহণ করাতে চান, তাদের বীজের সিয়াম পালনের সুবিধার্থে ঐদিনগুলো বাদ দিয়ে প্রোগ্রাম করলে ভাল হয়। আর যদি প্রোগ্রাম দীর্ঘদিনের হয় তাহলে,Read more

    ইদাদের প্রোগ্রাম করার ব্যাপারে আইয়্যামে বীজের সিয়াম পালনকারী ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি কোনো ভূমিকা থাকে। অথবা যারা সিদ্ধান্ত নেন তারা যাদেরকে ইদাদে অংশগ্রহণ করাতে চান, তাদের বীজের সিয়াম পালনের সুবিধার্থে ঐদিনগুলো বাদ দিয়ে প্রোগ্রাম করলে ভাল হয়। আর যদি প্রোগ্রাম দীর্ঘদিনের হয় তাহলে, বীজের রোজা ছেড়ে দেওয়াটাই ভালো। কারণ বীজ নফল ইবাদত আর ইদাদ ফরজ ইবাদত।
    وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمُ اللَّهُ يَعْلَمُهُمْ ۚ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ
    আর প্রস্তুত কর তাদের সাথে যুদ্ধের জন্য যাই কিছু সংগ্রহ করতে পার নিজের শক্তি সামর্থ্যের মধ্যে থেকে এবং পালিত ঘোড়া থেকে, যেন প্রভাব পড়ে আল্লাহর শুত্রুদের উপর এবং তোমাদের শত্রুদের উপর আর তাদেরকে ছাড়া অন্যান্যদের উপর ও যাদেরকে তোমরা জান না; আল্লাহ তাদেরকে চেনেন। বস্তুতঃ যা কিছু তোমরা ব্যয় করবে আল্লাহর রাহে, তা তোমরা পরিপূর্ণভাবে ফিরে পাবে এবং তোমাদের কোন হক অপূর্ণ থাকবে না। (সূরা আনফাল ৮: ৬০)

    See less
  6. ত্বগুত হলো আল্লাহর প্রতিপক্ষ শক্তি। মানুষ ও জ্বীনদের মধ্য থেকে যারা নিজেদেরকে ইলাহের আসনে বসায় এরাই ত্বগুত এবং এরাই শয়তান। আল্লাহ মানব জাতির জন্যে বিধান দিয়েছেন এবং এই মানুষ ও জ্বীন ত্বগুত শয়তান আল্লাহর বিধানের পরিবর্তে নিজেরা বিধান রচনা করে বা অন্য মানুষের রচিত বিধান মেনে চলতে মানুষকে বাধ্য করেRead more

    ত্বগুত হলো আল্লাহর প্রতিপক্ষ শক্তি। মানুষ ও জ্বীনদের মধ্য থেকে যারা নিজেদেরকে ইলাহের আসনে বসায় এরাই ত্বগুত এবং এরাই শয়তান। আল্লাহ মানব জাতির জন্যে বিধান দিয়েছেন এবং এই মানুষ ও জ্বীন ত্বগুত শয়তান আল্লাহর বিধানের পরিবর্তে নিজেরা বিধান রচনা করে বা অন্য মানুষের রচিত বিধান মেনে চলতে মানুষকে বাধ্য করে। আর কাফির হল যারা আল্লাহর বিধান মেনে চলতে অস্বীকার করে। এজন্য এরা কাফির, কিন্তু কুফরী করতে তারা অন্যকে বাধ্য করে না বা করতে পারে না। তাই ব্যক্তিগতভাবে একজন কাফিরের চেয়ে ত্বগুতের প্রতিটি সদস্য, সবচেয়ে বেশি অপরাধী। কারণ এরা হল মানুষরূপী শয়তান। শয়তান যেই ভাবে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেওয়ার সকল প্রকার তৎপরতা চালায়। তেমনিভাবে মানুষরূপী এই ত্বগুত শয়তানরাও মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে নেওয়ার জন্য সকল প্রকারের কূটকৌশল অবলম্বন করে। এমনকি তার গোলামী না করলে শক্তি প্রয়োগের মাধ্যমে হলেও , শয়তানের গোলামী করতে বাধ্য করে। এজন্য ত্বগুত শয়তানই হলো সৃষ্টিকুলের মধ্যে নিকৃষ্টতম সৃষ্টি। কাফিরদের চেয়েও জঘন্যতম অপরাধী।
    মহান আল্লাহ বলেন,
    اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُمْ مِنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ.
    ‘‘যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যান। আর যারা কুফরী করেছে তাদের অভিভাবক তাগূত। তারা তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়।’’
    (সূরা বাকারা, ২৫৭ আয়াত)
    অন্যত্র মহান আল্লাহ বলেন:
    الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا.
    ‘‘যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। আর যারা কুফরী করেছে তারা তাগূতের পথে যুদ্ধ করে। অতএব তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ কর; শয়তানের কৌশল অবশ্যই দুর্বল।’’ (সূরা নিসা, ৭৬ আয়াত)

    See less
  7. মাসজিদের ইমাম যদি মুশরিক না হন অথবা শরীয়তের কোনো শর্ত অনুযায়ী ইমামতির অযোগ্য না হন তাহলে এমন মাসজিদে জামাআতে নামায পড়া থেকে বিরত থাকা উচিত নয়। মাসজিদে ত্বগুত বা দাজ্জাল সম্পর্কে কথা বলা যায়না শুধু এই কারণেই জামাআতে সালাত বর্জন করা যাবে না। কারণ জামাআতে সালাতের গুরুত্ব হাদীসে বর্ণিত আছে। আব্দুল্Read more

    মাসজিদের ইমাম যদি মুশরিক না হন অথবা শরীয়তের কোনো শর্ত অনুযায়ী ইমামতির অযোগ্য না হন তাহলে এমন মাসজিদে জামাআতে নামায পড়া থেকে বিরত থাকা উচিত নয়। মাসজিদে ত্বগুত বা দাজ্জাল সম্পর্কে কথা বলা যায়না শুধু এই কারণেই জামাআতে সালাত বর্জন করা যাবে না। কারণ জামাআতে সালাতের গুরুত্ব হাদীসে বর্ণিত আছে।
    আব্দুল্লাহ ইবন উমার রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
    «صَلاَةُ الْـجَمَاعَةِ أَفْضَلُ مِنْ صَلاَةِ الْفَذِّ بِسَبْعٍ وَعِشْرِيْنَ دَرَجَةً».
    “জামা‘আতে সালাত পড়া একা সালাত আদায়ের চাইতে সাতাশ গুণ বেশি উত্তম”। (সহীহ মুসলিম, হাদীস নং ৬৫০)
    অপর হাদিসে এসেছে,
    عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ : مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ وَرَاحَ أَعَدَّ اللهُ لَهُ نُزُلَهُ مِنَ الْجَنَّةِ كُلَّمَا غَدَا أَوْ رَاحَ–
    আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় যতবার মসজিদে যায়, আল্লাহ তা‘আলা তার জন্য জান্নাতে ততবার মেহমানদারীর ব্যবস্থা করে রাখেন’।
    (বুখারী হা/৬৬২; মুসলিম হা/৬৬৯; মিশকাত হা/৬৯৮।)

    See less
  8. কার্টুনের মাধ্যমে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার যে পদ্ধতি আবিষ্কৃত হয়েছে তা মূলত একটি সাংস্কৃতিক আগ্রাসন। মূর্তি সংস্কৃতিকে সহনীয় করার জন্যে এবং গ্রহণযোগ্যতা দেয়ার জন্যে এটা মূর্তি পূজারীদের একটি অপকৌশল। বাচ্চাদের ছোট মনে কার্টুনের মাধ্যমে মূর্তির গ্রহণযোগ্যতা দিতে পারলে বড় হয়ে তারা মূর্তিপূজারী মRead more

    কার্টুনের মাধ্যমে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার যে পদ্ধতি আবিষ্কৃত হয়েছে তা মূলত একটি সাংস্কৃতিক আগ্রাসন। মূর্তি সংস্কৃতিকে সহনীয় করার জন্যে এবং গ্রহণযোগ্যতা দেয়ার জন্যে এটা মূর্তি পূজারীদের একটি অপকৌশল। বাচ্চাদের ছোট মনে কার্টুনের মাধ্যমে মূর্তির গ্রহণযোগ্যতা দিতে পারলে বড় হয়ে তারা মূর্তিপূজারী মুশরিকদের দেব-দেবীগুলিকেও কার্টুনের সাথে সাদৃশ্যশীল মনে করে। মূর্তি- সংস্কৃতিকে স্বাভাবিকভাবে মেনে নেবে। মূর্তিপূজারীদের অনেক মূর্তি কার্টুন সদৃশ। তাই এ ধরণের কার্টুনের মাধ্যমে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার পদ্ধতির গ্রহণযোগ্যতা দেয়া যাবে না। প্রাণীর ছবি আকার-আকৃতি যে নামই দেয়া হোক না কেন তা রসূলুল্লাহ (সাঃ) নিষিদ্ধ করেছেন। বাচ্চাদেরকে আক্বীদাহগতভাবে মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে ইসলাম শিক্ষার মাধ্যমে গড়ে তোলা প্রয়োজন। ইসলামের দিকনির্দেশনা ও স্মৃতিচিহ্ন গুলো যা অবিকৃত সংরক্ষিত আছে এবং ইসলামের সৌর্যবীর্য প্রমাণিত ঐতিহাসিক ঘটনাবলী গল্প আকারে সহজ ভাষায় রচনা করে বাচ্চাদেরকে শিক্ষা দিলে ইসলামী সংস্কৃতির প্রতি বাচ্চাদের আগ্রহ বাড়বে বলে আশা করা যায়।
    মহান আল্লাহ বলেছেন,
    لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِّأُولِي الْأَلْبَابِ ۗ مَا كَانَ حَدِيثًا يُفْتَرَىٰ وَلَٰكِن تَصْدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ كُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً لِّقَوْمٍ يُؤْمِنُونَ.
    তাদের কাহিনীতে বুদ্ধিমানদের জন্য রয়েছে প্রচুর শিক্ষণীয় বিষয়, এটা কোন মনগড়া কথা নয়, কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্যে পূর্বেকার কালামের সমর্থন এবং প্রত্যেক বস্তুর বিবরণ, হেদায়েত ও রহমত রয়েছে। (সূরা ইউসূফ আয়াত : ১১১)

    See less
  9. সালাত না পড়া এবং নেশা করা এটা তার আমলের ত্রুটি। তাদের টাকায় কেনা খাবার খাওয়া জায়েজ। আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) বলেন, তার নিকটে জনৈক ব্যক্তি এসে বলল, আমার একজন প্রতিবেশী আছে যে সূদ খায় এবং সর্বদা আমাকে তার বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত দেয়। এক্ষণে আমি তার দাওয়াত কবুল করব কি? জওয়াবে তিনি বললেন, ‘তোমাRead more

    সালাত না পড়া এবং নেশা করা এটা তার আমলের ত্রুটি। তাদের টাকায় কেনা খাবার খাওয়া জায়েজ।
    আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) বলেন, তার নিকটে জনৈক ব্যক্তি এসে বলল, আমার একজন প্রতিবেশী আছে যে সূদ খায় এবং সর্বদা আমাকে তার বাড়িতে খাওয়ার জন্য দাওয়াত দেয়।
    এক্ষণে আমি তার দাওয়াত কবুল করব কি? জওয়াবে তিনি বললেন, ‘তোমার জন্য এটি বিনা কষ্টের অর্জন এবং এর গোনাহ তার উপরে পতিত হবে’ (মুছান্নাফ আব্দুর রাযযাক হা/১৪৬৭৫, ইমাম আহমাদ আছারটি ‘ছহীহ’ বলেছেন; ইবনু রজব হাম্বলী, জামেঊল উলূম ওয়াল হিকাম (বৈরূত : ১৪২২/২ ০০১) ২০১ পৃ.)।
    রাসূল (ছাঃ) ইহূদীর বাড়ীতে দাওয়াত খেয়েছেন ও তাদের হাদিয়া গ্রহণ করেছেন ।
    তবে বিরত থাকা উত্তম। কেননা সে দুটি বড় ধরনের পাপে লিপ্ত। অথচ লাল কাপড় পরিহিত জনৈক ব্যক্তি রাসূল (ছাঃ)-কে সালাম প্রদান করলে তিনি সালামের জওয়াব দেননি। কারণ তিনি লাল কাপড় পরিধান করা পুরুষদের জন্য পসন্দ করতেন না (হাকেম হা/৭৩৯৯; ত্বাবারাণী আওসাত্ব হা/১৩৫০, সনদ ছহীহ)।

    See less
  10. ইমাম আবু হানীফাহ (রহিঃ), ইমাম শাফিঈ (রাহিঃ) ও ইমাম মালিক (রহিঃ) সফরের জন্য ৪৮ মাইল দূরত্ব নির্ধারণ করেছেন । কারো মতে, সাধারণ ভাবে সফর হলেই উদ্দেশ্য যা-ই হোক কসর করা যাবে। হানাফী মাযহাবের ফাতাওয়া অনুযায়ী কোথাও ১৫ দিন বা এর চেয়ে বেশী অবস্থানের নিয়্যাত করে বের হলে কসর করতে হবে। হাদীসে দূরত্ব ৯ মাইলRead more

    ইমাম আবু হানীফাহ (রহিঃ), ইমাম শাফিঈ (রাহিঃ) ও ইমাম মালিক (রহিঃ) সফরের জন্য ৪৮ মাইল দূরত্ব নির্ধারণ করেছেন । কারো মতে, সাধারণ ভাবে সফর হলেই উদ্দেশ্য যা-ই হোক কসর করা যাবে। হানাফী মাযহাবের ফাতাওয়া অনুযায়ী কোথাও ১৫ দিন বা এর চেয়ে বেশী অবস্থানের নিয়্যাত করে বের হলে কসর করতে হবে। হাদীসে দূরত্ব ৯ মাইল ও সফরের সময়কাল ১৯ দিন পর্যন্ত কসর করার প্রমাণ রয়েছে। হাদীস নিম্নে দেয়া হলো:
    عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم تِسْعَةَ عَشَرَ يَقْصُرُ، فَنَحْنُ إِذَا سَافَرْنَا تِسْعَةَ عَشَرَ قَصَرْنَا، وَإِنْ زِدْنَا أَتْمَمْنَا‏
    ইবনু ‘আব্বাস (রাযি.) হতে বর্ণিত, তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সফরে ঊনিশ দিন পর্যন্ত অবস্থানকালে সালাত কসর করেন। সেহেতু আমরাও ঊনিশ দিনের সফরে থাকলে কসর করি এবং এর চেয়ে অধিক হলে পূর্ণ আদায় করি। (সহিহ বুখারী তাওঃ পাবঃ হাঃ নং ১০৮০)
    তবে সাময়িক থাকার নিয়ত থাকে কিন্তু কোন কারণে সফর অনেক দীর্ঘ হয়ে যায় তাহলে যতদিন থাকবে ততদিনই কসর করতে পারবে।
    عن نافع، قال: أقام ابن عمر بأذربيجان ستة أشهر، أو قال: ستة عشرا شهراً يقصر الصلاة، وكان الثلج حبسهم، وكان يصلي ركعتين.
    নাফি’ (রহ.) থেকে বর্ণিত: ইবনে উমর (রাঃ) আজারবাইজানে ছয় মাস অথবা ষোল মাস (বর্ণনাকারীর সন্দেহ) অবস্থান করেছিলেন এবং এই পুরো সময় কসর নামাজ আদায় করতেন।
    তুষারপাতের কারণে তারা আটকা পড়েছিলেন, কিন্তু তবুও তিনি দুই রাকাত (কসর) নামাজই পড়তেন।
    মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদীস নম্বর: : 9360
    ইমাম বুখারী, ইমাম মালিক এবং অন্যান্য মুহাদ্দিসগণও এই আমল উল্লেখ করেছেন।
    যেহেতু তিনি স্থায়ীভাবে বসবাসের নিয়ত করেন নি বরং তুষার তাকে আটকে রেখেছিল।
    عن أنس بن مالك أنه أقام بالشام سنتين يقصر الصلاة.
    আনাস ইবনে মালিক (রাঃ) শামে দুই বছর অবস্থান করেছিলেন এবং কসর নামাজ আদায় করেছিলেন।
    المصنف لابن أبي شيبة
    হাদীস বর্ণনা আছে ইবন কুদামার المغني গ্রন্থেও।

    See less